মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে গুলিতে বাংলাদেশি আহত।
/ ১৮৪ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে গুলিতে বাংলাদেশি আহত।

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জের এক সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই আরেক সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরা চালানী আহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আহত মোঃ শহিদুল ইসলাম (২২) শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে।
বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক জানান, রাতে এক বাংলাদেশি চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে সে আহত হয়। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারে নি বিজিবি।
তবে স্থানীয়দের দাবি শহিদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা আরও জানান, বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তত তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page