বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ,রাস্তায় কাঁদা মাটিতে ভরা।
/ ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

একটি রাস্তার কারণে দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ,রাস্তায় কাঁদা মাটিতে ভরা।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়ার একমাত্র রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হলে রাস্তায় সৃষ্ট একাধিক গর্ত আর কাদা মাটিতে ভরে যায় সড়কটি তে। সড়কের বেহাল দশায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সেই সাথে সড়কটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের থেকে গত কয়ক বছর আগে অর্ধেক অংশ কাজ করা হলেও বাকি অংশ দীর্ঘ বছর ধরে কোন কাজ না হওয়ায় একটু বৃষ্টি হলেই সড়কে নাজুক অবস্থা সৃষ্টি হয়।
সামন্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাটির দিয়ে চলাচলকারী সিএনজি,মাইক্রো অটো টম টম, ভ্যানগাড়ী মটর সাইকেল,এলাকাবাসী,স্কুল কলেজের ছাত্রছাত্রী ওবিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে এভাবে পরে আছে। এত বছর ধরে কোন কাজ হয়নি। অযত্নন আর অবহেলায় পড়ে আছে ধুলিয়া মুসলিম পাড়া সড়ক। দেখলে মনে হয়,এ যেন মরণ ফাঁদ,দেখার কেউ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়,রাস্তাটির অনেক অংশেই কাদা মাটির উঠে বের হয়ে গিয়েছে। রাস্তায় সৃষ্ট গর্ত আর খানাখন্দের কারণে রাস্তাটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
রাস্তায় গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এ রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে থাকেন। এখান থেকে শত শত কৃষক বিভিন্ন ফসলাদি নিয়ে বাঙ্গালহালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। এমতঅস্থায় খানাখন্দ আর গর্তে ভরা এমন রাস্তায় চলাচলে কষ্টের সীমা থাকে না। নাম না বলা স্থানীয় এক বাসিন্দা জানান,সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। এসময় তারা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান
বৃষ্টি কমলে খুব শিগগিরই রাস্তার কাজ শুরু হবে বলে আশা করি।
আমি মনে করি এই রাস্তার কাজ হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি থেকে লাঘব হবে।

ছবি ক্যাপশনঃ-গ্রামের কাঁদা মাটির অভিভাবকহীন রাস্তার চিএ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page