বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
এমপি আনার হত্যা: ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন
/ ৩৯৮ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

এমপি আনার হত্যা: ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদা প্রতিনি মোঃ আতিকুর রহমান আতিক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে গান্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত ১১ জুন রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি এখন কারাগারে রয়েছেন। গত ১২ মে কলকাতায় গিয়ে পরদিন নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম আনার।
মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, আওয়ামী লীগ আব্দুল খালেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা আনার হত্যা ভিন্নখাতে প্রভাবিত করার দাবি করে মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানান।

একই সময়ে একই দাবিতে জেলার মহেশপুর মেইন বাসস্টান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page