মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম
/ ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম

মোঃ রাজু আহম্মেদ খুলনা)

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ বদরুল আলম।

৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশনের ভিত্তিতে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মোঃ বদরুল আলম বলেন, “আমি ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও সেবা কার্যক্রম পরিচালনা করব।”

স্থানীয়দের প্রত্যাশা, তার সুদক্ষ নেতৃত্বে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

উল্লেখ্য, এর আগে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। গত ২৭ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভোমরা স্থলবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে ইউপি পরিচালনায় শূন্যতা দেখা দিলে সর্বসম্মত সিদ্ধান্তে বদরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page