শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহক
/ ১৯০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

কর্মস্থলেই ওয়াশরুমের দরজায় ফাঁস দিলেন অফিস সহক
শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মৎস্য কর্মকর্তার অফিস থেকে পিপলু সরকার (৩৫) নামের এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে অফিস ওয়াশরুমের দরজায় নিজের শার্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা থেকে পিপলু সরকারের স্ত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে তিনি স্বামীর এক বন্ধুকে ফোন করলে, ওই বন্ধু অফিসে গিয়ে পিপলুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও পুলিশকে খবর দেন।

এ বিষয়ে শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে বিষয়টি সম্ভবত পারিবারিক। অফিসের কোনো আনুষ্ঠানিক কারণে এমনটা ঘটেনি। আমি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছি।শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিজের গায়ের শার্ট ব্যবহার করে অফিসে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page