শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক শিক্ষার্থী বহিষ্কার ও এক শিক্ষককে অব্যহতি।
/ ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক শিক্ষার্থী বহিষ্কার ও এক শিক্ষককে অব্যহতি।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এছাড়াও এ ঘটনায় এক শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে সাকিব হোসেন নামের পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে যার রোল নং ৭০৮১৪২ ও রেজিষ্ট্রেশন নং ২৭০১৫৬৭৮০৯, সেশন ২০২৩, বিষয় বাংলা২। অসদুপায় অবলম্বন করায় সাকিবকে বহিষ্কার করা হয়েছে এবং এক শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে। অব্যহতি শিক্ষক হলেন বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো সোহেল রানা।

গোলাপ নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্র সুপার সিরাজুল ইসলাম জানান, অসদুপায় অবলম্বন করায় সাকিব নামের শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও সোহেল নামের শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান, কোন ধরনের অসদুপায় চলবে না। আমরা সবর্দা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছি। এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে পরিক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষককে দায়িত্ব পালন না করায় আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page