মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ, চাঁদা না পেয়ে মারধোর, হত্যার হুমকী
/ ৫৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

কালিয়াকৈরে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ, চাঁদা না পেয়ে মারধোর, হত্যার হুমকী

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জৈনিক রিয়াজুর ইসলামের বিরুদ্ধে। ঠিকাদারকে মারধর টাকা লুট ও দাবিকৃত চাঁদা না পেয়ে হত্যার হুমকী দিয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তরিকুল ইসলাম বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার বান্দাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে তরিকুর ইসলাম(৪২) পৌরসভার হরিনহাটি এলাকায় মফিজ উদ্দিনের বাড়ীতে ভাড়া থেকে ঠিকাদারী করে আসছে। ওই এলাকার তমিজউদ্দিন ভান্ডারীর ছেলে রিয়াজুল ইসলাম(৪৮) বুধবার ঠিকাদারের কাছে এককালীন ২লাখ টাকা ও মাসে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। চাঁদা না দিলে ওই এলাকায় কোন কাজ করতে দিবে না বলে জানায়। চাঁদা দিতে অস্বীকার করলে রিয়াজুল ইসলাম তরিকুলকে ধরে তার অফিসে নিয়ে যায়। সেখানে লাথি মেরে নিচে ফেলে দেয়। এ সময় একজন অজ্ঞাতনামা লোক এসে তরিকুলকে দুই হাতে ধরে ফেলে। রিয়াজুল তার বুকে ও পেটে প্রচন্ড আঘাত করে এবং মারপিট করে। এক পর্যায়ে তরিকুলের পকেটে থাকা শ্রমিকদের বিলের ২৫ হাজার ৯শত টাকা রিয়াজুল জোর করে নিয়ে যায়। তাকে এলাকা ছেড়ে না গেলে খুন করার হুমকী দিয়ে চলে যায়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই শরিফুল হক জানান, তরিকুলের একটি অভিযোগ পেয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page