রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে পায়ে পচন ধরা ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবী ও উপজেলা প্রশাসন
/ ২১৫ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন

কালিয়াকৈরে পায়ে পচন ধরা ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করলেন স্বেচ্ছাসেবী ও উপজেলা প্রশাসন

স্বপন সরকার (গাজীপুর) প্রতিনিধি :

অসুস্থ ব্যক্তিটির নাম সাখাওয়াত হোসেন। বয়স আনুমানিক(৪০) বছর। অসুস্থ ব্যাক্তিটি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের বারান্দার এক প্রান্তে দেখা যায় তাকে। জীর্ণ শরীর, খুবই অসুস্থ। পায়ে বেধে রেখেছে পলিথিন ও নোংরা কাপড়। মাছি ভনভন করছে, পায়ে ধরেছে পচন, জন্মেছে পোকা। পচন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। কোন কিছু জিজ্ঞেস করলে, উত্তরে তিনি বলেন, এখান থেকে যা, এখান থেকে যা, এখান থেকে যা। ঠিক এমনই অসুস্থ ব্যক্তিটির সন্ধান মিলেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আঙ্গিনায়।

এমন সময় অসুস্থ ব্যক্তিটি স্বেচ্ছাসেবীদের নজরে আসে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পায়ে পচন ধরা অসুস্থ ব্যক্তিটিকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর কবির নানক, সজিব হোসেন জিকু,জুয়েল পালোয়ান,মাহিন আহমেদ,আনিসুর রহমান আকাশ, তুহিন হোসেন প্রমুখ উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে পায়ে পচন ধরা অসুস্থ ব্যক্তি সাখাওয়াত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠিয়ে সু-চিকিৎসা নিশ্চিত করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, অসুস্থ ব্যক্তিকে উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

তারিখ -২০/১১/২৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page