রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে বিবিএস ক্যাবলস এর ম্যানেজার নিখোঁজ।
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বিবিএস ক্যাবলস এর ম্যানেজার নিখোঁজ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিবিএস ক্যাবলস এর ম্যানেজার দেবাশীষ সাহার নিখোঁজের ঘটনা ঘটেছে।
গত বুধবার বিকালে উপজেলায় বাইপাস এলাকায় নিজ অফিস থেকে বের হওয়ার পর এমন ঘটনা ঘটেছে। অনেক খোঁজাখুজির পর তার সন্ধ্যান পাওয়া যায়নি।
তিনি দীর্ঘদিন ধরে বিবিএস ক্যাবলস এর ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ধামরাইয়ের বাইসাকান্দা ডুবাইল এলাকার মৃত দুলাল চন্দ্র সাহার ছেলে দেবাশীষ সাহা (৪০)।

থানায় অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায় , দেবাশীষ সাহা দীর্ঘদিন ধরে বিবিএস ক্যবলস এর ম্যানেজার হিসাবে দায়িত্বে কর্মরত ছিলেন । গত বুধবার বিকালে কালিয়াকৈর বাইপাস অফিসের কার্যকম বন্ধ করে বাসার উদ্দেশ্য লতিফপুর বাগানবাড়ী পায়ে হেটে রওনা দেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও দেবাশীষ সাহা বাসায় পৌঁছায় নাই। এবং তার মোবাইল ফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। এই ঘটনায় তার পিসাতো ভাই দিপু চন্দ্র সাহা বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানায় একটি নিখোঁজের সাধারণ ডাইরি করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়ের জানান, নিখোঁজের অভিযোগ পেয়েছি। ওকে উদ্ধারের চেষ্টা চলছে।
তারিখ -৬/৬/২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page