বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ
/ ২৩৪ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ২:৫২ অপরাহ্ন

কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার বিকালে বড়ই বাড়ি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে দুস্থ অসহায়ও গরিব শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ তামান্না খানম আইরিনের আয়োজনে ১২শ দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।
চাপাইর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি মোফাক্ষর হোসেন বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, এশিয়ার সেরা নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবক, ভাইস চেয়ারম্যান ফরচুন ২০২০গুপ মোসা:আসমা খাতুন, চাপাইর ইউনিয়ন বিএনপি সভাপতি ডি জি রব্বানী, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে দুস্থ , অসহায় ও গরিবদের মাঝে ৬ শত কম্বল ও ৬শত চাঁদর বিতরণ করা হয়।
তারিখ ২৯-০১-২৫ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page