শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।
/ ১৩৫ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

কালীগঞ্জে সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

 

বিষধর সাপের কামড়ে বিষ্ণু চন্দ্র শীল(১৮) নামের  এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।

বিষ্ণু চন্দ্র লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুকুমার শীলের ভাগিনা। সে এবারে চাপারহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

গত ১৩ জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘটিকার সসয় প্রচন্ড গরম থাকায় বাড়ির গেটে তার মামাতো ভাইয়ের সাথে মোবাইলে গেম খেলছিল। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে  অন্ধকারে নিজের অলক্ষে একটি বিষধর সাপ বিষ্ণুর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে কামড়ে ধরে।  তাৎক্ষনিক ঝটকা দিয়ে সাপটি ছাড়িয়ে নেয়। মোবাইলের লাইটের আলোতে সাপটি চলে যেতে দেখেছে বলে তার  স্বজনরা জানায়। চিৎকারে বাড়ির স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পা থেকে রক্ত ঝরছিল দেখতে পায়।

বিষ্ণুকে দ্রুত  কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছোটবেলা থেকেই বিষ্ণু তার মামার বাড়িতে থেকেই লেখাপড়া করতো।বিষ্ণুর বাবার নাম সুনীল চন্দ্র শীল ও মায়ের নাম বীনা রানী শীল।

বিষ্ণুর মামা সুকুমার শীল জানায়, বিষ্ণুর মা বীনা রানী  প্রবাসে থাকেন।ছেলের  মৃত্যুর খবর শোনা মাত্রই পাগল প্রায়। শেষবারের মতো ছেলের মুখটি দেখার জন্য তিনি দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সে ক্ষেত্রে লাশের সৎকার করতে প্রায় ৩০ থেকে ৩৫ ঘন্টা সময় বিলম্ব হতে পারে। সে সময় পর্যন্ত লাশটি অক্ষত রাখতে ফ্রিজিং গাড়ির ব্যবস্থা চলছে।

চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সাপের দংশনে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, সাপের কামড়ে মৃতের ঘটনাটি শুনছি তবে পরিবারের পক্ষ থেকে এখনো  থানায় কোন তথ্য জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page