সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার।
/ ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোছা: জান্নাতি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর এলাকার ভুট্টা ক্ষেত থেকে জান্নাতির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত জান্নাতি শৈলমারী এলাকার মো: ফজু মিয়ার মেয়ে। সে ভোটমারী হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজন কাজের সুবাদে তাকে বাড়িতে একা রেখে যায়। নির্জন এলাকায় বাড়ি ও বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত থাকার সুযোগে নিহত জান্নাতিকে ধর্ষণকারী বাড়ির পেছনে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছেন।’

তিনি বলেন, ‘বাড়িতে লোকজন না থাকার সুযোগে এ ঘৃণিত অপরাধের ঘটনা ঘটে থাকতে পারে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সেলিম মালিক বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ সংগ্রহ করেন। তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page