রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক-২
/ ৮৭ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক-২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে পকেটমার বলে বাদীর ওপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। আদালতে সাক্ষ্য দিতে আসায় বাদীর ওপর দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায় আসামিরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা আদালতের চিফ জুডিসিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। আসামি পক্ষের হামলায় বাদী সুমন (২২) মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেলে পাঠায়। এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা হোমনার শ্রীমতীর গনি মিয়ার ছেলে আবদুল মতিন (৫৬) ও আবদুল খালেক সাদ্দাম হোসেন (২৯) ।

ঘটনা সুত্রে জানা যায়, সুমনের বাবাকে বাড়িতে মারধর করার মামলায় দুই নাম্বার আসামি আবদুল মতিন। আর সুমনের মায়ের ওপর হামলার মামলায় তিন নাম্বার আসামি তিনি ।
কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমতী গ্রামের দৌলত মিয়ার ছেলে সুমন আহম্মেদ (২২) ও মেয়ে ইয়াসমিন আক্তার(২১) দুজন দুই মামলার বাদী। আজকে তাদের মামলার শুনানি ছিল। দীর্ঘদিন ধরে চলমান মামলাকে কেন্দ্র করে বাদীর পরিবারের ওপর অত্যাচার করে আসছে আসামিরা। কোনো বিচার না পেয়ে প্লেকার্ড হাতে নিয়ে আদালতের সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। আজ মামলার সাক্ষী হিসেবে আদালতে আসে তারা। বিষয়টি জানতে পেরে আসামি পক্ষের লোকজন আদালত প্রাঙ্গণে অপেক্ষা করতে থাকে। বাদী সুমন ও তার বোন ইয়াসমিন আদালতে প্রবেশ করতে গেলে সুমনকে পকেটমার বলে মারধর শুরু করে আসামি পক্ষের লোকজন। উপস্থিত লোকজন প্রথমে পকেটমার মনে করলেও পরে বিষয়টি বুঝতে পেরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, পকেটমার বলে সুমনকে ব্যাপক মারধর করা হয়। পরে আমরা সিএনজিতে করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি।
বাদী ইয়াসমিন আক্তার (২১) বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো বিচার পাচ্ছি না। তাই আজ প্লেকার্ড নিয়ে আদালতে সাক্ষ্য দিতে আসার সময় আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের ১৫-১৬ জন সন্ত্রাসী আমার ভাইকে পকেটমার বলে মারধর শুরু করে। আসামিরা আমাদের বাড়িতে সারা বছর অত্যাচার করে। এখন আদালতেও আমার ভাইকে মারলো। আমরা কি কোথাও বিচার পাবো না?
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল হক জানান, বাদীর ওপর হামলা করায় লোকজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আবদুল মতিনের নামে হোমনা থানায় মামলা রয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page