মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি ৩০১ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক-২
/ ১৮২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি ৩০১ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে কাভার্ডভ‍্যান থেকে ৩০১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলো মোঃ সোহেল (২৬) লক্ষীপুর জেলার রামগতি থানার চরমেহার গ্রামের আব্দুল মমিন এর ছেলে এবং মোঃ আমির হোসেন (৩১) নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর গ্রামের মোঃ রমজান আলী এর ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে মোঃ সোহেল ও মোঃ আমির হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে সাড়ে ৮ কেজি গাঁজা, ৩০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page