মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী
/ ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

“জুলাই জাগরণ, নব উদ্যামে বিনির্মাণ” এই শ্লোগানে কুমিল্লায় পালিত হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভবনের বর্ষপূর্তি দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ,সেক্রেটারি নাজমুল পঞ্চায়েত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সংগঠনিক সম্পাদক আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র‌্যালী শেষে শহীদদের স্মরণে বিশেষ মুনাজাত করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাগরণ কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের দৃপ্ত শপথ। নব উদ্যামে দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই সংগ্রাম চলমান থাকবে।”
এছাড়া কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। শহিদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় র‌্যালীতে মুখর ছিল পুরো জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page