রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
আজ ০৭ মার্চ, ২০২৬, শনিবার ছুটির দিনেও অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল। মোবাইল কোর্ট বিএসটিআই, কুমিল্লা কুষ্টিয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি পাটের হারানো গৌরব আবারও ফিরিয়ে আনতে হবে ঢাকা–১৪ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদের গডফাদার প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা ভালুকা উপজেলা শাখার পেশাজীবি বিভাগের (জামায়াতের অংগ সংগঠন) অন্তর্গত সীডস্টোর ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাদার সাংবাদিকদের সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রাজপথে এনপিএস ৭ মার্চের কারাবাস: একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি মো. সহিদুল ইসলাম সুমন “ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...
কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে ভ্রাম‍্যমান আদালতে ৯০ হাজার টাকা জরিমানা
/ ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে ভ্রাম‍্যমান আদালতে ৯০ হাজার টাকা জরিমানা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির দায়ে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা ও তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।
কুমিল্লায় বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে অসাধুপায় অবলম্বন করছে ফিলিং স্টেশনের মালিকরা। পর্যাপ্ত টাকা দিয়েও সঠিক পরিমাপে তেল পায় না গ্রাহকরা। এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পরিচালিত অভিযানে মেসার্স এস কে ফিলিং স্টেশনের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মেলে। তাই ডিসপেন্সিং ইউনিট দুইটি ডিটেইন বন্ধ করা হয় এবং ওই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনে অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মিলেছে। তাই ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি), মো. আরিফ উদ্দিন প্রিয় ও মো. হাফিজুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page