শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
কুমিল্লায় পরিবেশ দূষণের দায়ে সিগমা ইকোটেক লিমিটেডের ৪ লাখ টাকা জরিমানা
/ ৫৫৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় পরিবেশ দূষণের দায়ে সিগমা ইকোটেক লিমিটেডের ৪ লাখ টাকা জরিমানা

 

 

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিগমা ইকোটেক লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে বর্জ্য অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযানকালে বিশ্বরোড সংলগ্ন বিএসটিআই অফিসের দক্ষিণ পার্শ্বে হাওড়াতলী এলাকায় কুমিল্লা ইপিজেডের সেন্ট্রাল ইটিপি’র অন্তর্গত সিগমা ইকোটেক লিমিটেড কর্তৃক স্লাজ বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। পাশাপাশি, দূষণকারী বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page