বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ কোটি টাকার পণ্য উদ্ধার
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ কোটি টাকার পণ্য উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সীমান্তে ১০-বিজিবির পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধ উপায়ে আসা মোবাইল ও ভারতীয় কাপড়সহ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্টের বিজিবির সদস্যরা সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার পাচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিছ বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিছ শাড়ি, ১৩৫ পিছ কাশ্মীরি শাল, ৫৭ পিছ শার্ট, ৩৯৬ পিছ গেঞ্জি এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। এসব মালামালের বর্তমান বাজার দর ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।

অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আমানগন্ডা বিওপির সদস্যরা রবিবার রাতে চৌদ্দগ্রাম সীমান্তে একটি অভিযান পরিচালনা করেন। এসময় চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর কাচিগাং এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২১টি নতুন-পুরাতন মোবাইল সেট জব্দ করা হয়। জব্দকৃত সেটের বর্তমান বাজার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page