মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বৃষ্টি উপেক্ষা করে হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল
/ ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

কুমিল্লায় বৃষ্টি উপেক্ষা করে হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বৃষ্টির তোয়াক্কা না করেই বিজয়ের আনন্দে রাস্তায় নেমে এসেছিল বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি দলটির বিজয় মিছিল। ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার ৫ আগষ্ট বিকেলে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আহবায়ক মোঃ রেজাউল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সাবেক যুগ্ন আহবায়ক এয়ার আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বিজয় র‍্যালি কান্দিরপাড় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে রাজগঞ্জ ও ঈদগাহ মোড় হয়ে পরে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page