বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন আটক
/ ২১৪ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারী শাফিন হাসান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সাফিন হাসান সরকার (৩৫) কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা নগরী ঠাকুরপাড়া এলাকায় রবিবার মধ্যরাতে ছিনতাই কালে জনতার ধাওয়াকালে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। সাফিন হাসান কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারীর তিনি একজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি। তাকে রাতে স্থানীয়রা ছিনতাইয়ের অপরাধে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page