শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
ফারাক্কা বাঁধের অভিশাপ থেকে বাঁচতে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে চাই জোর কূটনৈতিক তৎপরতা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রেফতার। সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মাদকের সংবাদ প্রকাশে সাংবাদিককে রক্তাক্ত করলো শীর্ষ মাদক কারবারি হাওয়ার্ড- দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণে মামলা, অভিযুক্ত অভিনেত্রী নিপা। কুষ্টিয়ায় খোকসায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের। অগ্নিসংযোগ। পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অনুরোধ করিলে মোবাইল ফোনে সাংবাদিককে ঠিকাদারের হুমকি ও মা ধরে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ, থানায় জিডি। নরসিংদীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে দুই নারী আটক 
/ ১৯৭ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন

কুমিল্লায় ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে দুই নারী আটক 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদরের সীমান্তবর্তী এলাকা  নিশ্চিন্তপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি-৬০ ব‍্যাটালিয়নের বড়জ্বালা ক‍্যাম্পের  সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) জেলার সদর উপজেলার পাচথুঁবী নিশ্চিতপুর এলাকায় ভারতীয় সীমান্ত থেকে তাদেরকে আটক করে ৬০ বিজিবি বড়জ্বালা ক‍্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- মোসা: শিল্পী আক্তার (৩৩) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ঘাড়ুচো গ্রামের স্বপন ইসলামের স্ত্রী এবং সুলতানা আক্তার (২০) একই এলাকার শফিক আলমের স্ত্রী। আটককৃতরা কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় সংলগ্ন ঝাউতলা এলাকায় থাকতেন।

শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে, মানব পাচার ও চোরাকারবারী চক্রের সদস্য ভারতের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো: আব্দুল জলিল ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ওই দুই নারী অনুপ্রবেশের চেষ্টা করে
শুক্রবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page