বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা নিহত ৩, আহত ১০
/ ১৭৩ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

কুমিল্লায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা নিহত ৩, আহত ১০

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘির ঘাংরা এলাকায় হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের ভিতরে থাকা তিন যাত্রী নিহত হয়।

নিহত তিনজনই পুরুষ তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলি মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page