শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ জন আটক
/ ২৩২ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ জন আটক

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পাচারকালে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, নগরীতে অপরাধ দমনে পুলিশের একাধিক টিম শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ রাজনৈতিক মামলা (ডিবি/ডেভিল) সংক্রান্তে ৮ জন, সড়ক দুর্ঘটনার মামলায় ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে পাচারকালে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা।
গ্রেফতারকৃতরা হচ্ছেন— হাসান (২৩), আব্দুল মালেক (৫৯), কামাল (১৯), জসিম (৪৩), মাহবুব খান শোয়েব (২৬), তাজুল ইসলাম (৫৩), জাহাঙ্গীর আলম জানু (৬৫), সাইফুল হক (৫৮), সাইফুল আরেফিন রাহাত (৪৩), আব্দুল আজিজ মিঠু (৫৪), আসাদুজ্জামান লাদেন প্রকাশ জামান প্রকাশ আসাদ (২২)।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান আটককৃত আসামিদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page