রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে চিহ্নিত অস্ত্রধারী আল আমিন ও তার সহযোগী পিস্তলসহ আটক
/ ২১৬ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে চিহ্নিত অস্ত্রধারী আল আমিন ও তার সহযোগী পিস্তলসহ আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও শীর্ষ সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগীকে একটি পিস্তলসহ আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
শুক্রবার (২২ নভেম্বর ) সকালে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ আল আমিন (৩৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া এর ছেলে এবং আবুল কাশেম (৩৪) একই গ্রামের বাবুল মিয়া এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ আল আমিন এবং আবুল কাশেম নামক ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আল আমিন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page