রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ আটক-২
/ ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ আটক-২

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সদরের আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে পিকআপ ভর্তি ১১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি পিকআপ ভ‍্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবু চট্টগ্রাম জেলার খুলশী থানার ফয়েস লেক গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে এবং মোঃ ইদ্রিস মিঞা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার হাতিয়াপাড়া গ্রামের আতাউর রহমান এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ‍্যানে তল্লাশি চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ মোঃ আবু এবং মোঃ ইদ্রিস মিঞা নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সহকারী পরিচালক মিঠুন কুমার কুন্ড জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপ ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page