বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে এক মন গাঁজা’সহ আটক-১
/ ২২৪ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে এক মন গাঁজা’সহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোডের পুস্কুরুনী এলাকায় ৪০ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল।

সোমবার (১০ মার্চ) জেলার সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোডের পুস্কুরুনী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামী মোঃ ফজল মিয়া (৫৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কলাহাটি দুলালপুর গ্রামের মৃত আক্কাস মিয়ার ছেলে। বর্তমানে সে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বামৈল, শিবের বাজার এলাকায় বসবাস করে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার সদর দক্ষিন উপজেলার মঠ পুষ্কুরুনী সাকিনস্থ কোটবাড়ী বিশ্বরোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ফজল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারী চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page