শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২টি এলজিসহ ৭ মামলার আসামি যুবলীগ নেতা আটক
/ ১৯৬ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২টি এলজিসহ ৭ মামলার আসামি যুবলীগ নেতা আটক

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় ২ টি আগ্নেয়াস্ত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে ব্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিধানিক দল।
বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামি মো: মাসুদ রানা প্রধান (৩৮) কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার মতিউর রহমানের ছেলে।

শুক্রবার (৩০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ রানা প্রধান নামে ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত থাকা ২ টি এলজি উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে ও আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছিল।

এছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শো-ডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে সে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল বলে জানায়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে রুজুকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলা সহ মোট ৭ টি মামলা রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে শুক্রবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page