
কুমিল্লায় র্যাবের অভিযানে ২১ কেজি গাজা ৯৫ বোতল ফেনসিডিলসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিল’সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১ সদর কোম্পানির সদস্যরা।
সোমবার (৭ জুলাই) ভোর রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামি মোঃ নুর-নবী (৬২) ফেনী জেলার সদর উপজেলার মরুয়ারচর গ্রামের মন্টু মিয়ার ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে ২১ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিল নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ৭ জুলাই, ২০২৫ইং তারিখ রোজ সোমবার রাত্রি ০৪:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি ব্রীজের টোলপ্লাজার পাশে ওজন মাপার এক্সেলের সামনে চিটাগং টু ঢাকা হাইওয়ে রোডের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিল’সহ নুর-নবী নামে এক জন মাদক ব্যাবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য আনয়ন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

