মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩২.৫ কেজি গাঁজাসহ আটক-৩
/ ২৪৪ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩২.৫ কেজি গাঁজাসহ আটক-৩

 

 

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

কুমিল্লা বরুড়া বগাবাড়িয়া এলাকায় র‌্যাবের অভিযানে ৩২.৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে জেলার বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল করিম এর মেয়ে, শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা এর রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবর এর মেয়ে এবং মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সী এর ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩২.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা বরুড়া থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page