বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে শ্রমিক লীগ নেতা আটক
/ ৩০৫ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে শ্রমিক লীগ নেতা আটক

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় বাখরাবাদের শ্রমিকলীগ নেতা, মহানগর শ্রমিকলীগের সদস্য ও শ্রমিকলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো: আবুল খায়ের সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাখরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিলো। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে অ মোঃ আবুল খায়ের সরকারসহ তার অপরাপর সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। আন্দোলনের মুখে আওমীলীগ সরকারের পতনের পরএ বছরের ২৫ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর হতে র‌্যাবের আভিযানিক দল এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুপুরে জেলার সদর উপজেলার বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে এ মামলার ১১ নাম্বার আসামী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান আটককৃত আসামি আবুল খায়েরকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page