শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় সাংবাদিকের বাসায় চুরি
/ ২২৬ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

কুমিল্লায় সাংবাদিকের বাসায় চুরি

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় এক সাংবাদিকের ঘরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। নগরের আশ্রাফপুর এলাকা সোমবার বিদাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি জিডি করেছেন তিনি। ভুক্তভোগী সাংবাদিকের নাম রেজাউল করিম রাসেল। তিনি সংগ্রাম পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি।
সাংবাদিক রাসেল জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন আশ্রাফপুর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন তিনি। সোমবার বিদাগত রাতে তার আম্মা বাসায় ছিলেন না। শুধু স্ত্রী আর সন্তানদের নিয়ে তিনি বাসায় ছিলেন। রাতে চোর তার বেলকনি দিয়ে উঠে বাসার কৌশলে একটি লোহার রডকে ব্যবহার করে দরজা খোলে। পরে ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে।
তিনি বলেন, ঘরে থাকা দুটি স্মার্টফোন, দুটি ল্যাপটপ, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমার ল্যাপটপ ও মোবাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। আমি সদর দক্ষিণ থানায় জিডি করেছি।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইপিজেড ফাঁড়িকে বিষয়টি দেখার জন্য বলেছি। অপরাধীদের সনাক্তে তারা কাজ করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page