বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লায় সাংবাদিক সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
/ ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

কুমিল্লায় সাংবাদিক সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

দৈনিক বাংলাদেশ সমাচারের কুমিল্লা প্রতিনিধি মো: সাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪ টায় কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সোহেল, এটিএন নিউজের আনোয়ার হোসেন, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, রিপোর্টাস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মইন নাসের খান রাফি । এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মোসলেহ উদ্দিন, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা, ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, সাংবাদিক মো: ইয়াছিন, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মোতালেব নিখিল, বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ আহাম্মদ, দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন সুমন, একাত্তর টিভির ক্যামেরাপার্সন সোহাগ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page