
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। আটক-১।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোঃ রাশিদ নামের একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১১ টায় জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত মোঃ রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মোঃ শামীমের ছেলে
পলাতক রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৯০ পিছ ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১,৭৩,৫৩০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের একজন পালিয়ে যায়।
আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

