শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু
/ ৪০৮ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪৫)।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকেন তারা। শুক্রবার সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরবাইকে স্ত্রীকে নিয়ে শহরতলীর চাঁনপুরের বাসার দিকে রওনা করেন। পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক করেন। এতে স্ত্রী বাইক থেকে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।
ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page