বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ২৪ বছর জেল খেটেও ফের ১৮ কেজি গাঁজাসহ আটক-২
/ ২১৪ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

কুমিল্লায় ২৪ বছর জেল খেটেও ফের ১৮ কেজি গাঁজাসহ আটক-২

 

 

অনিক কুমার সদর উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা সদর আমড়াতলী এলাকায় ২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর আবারও মাদক ব্যবসায় জড়িত হয়ে ১৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার আমড়াতলি স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলো মো: ইয়াকুব আলী (৩৫) বগুড়া জেলার বৃন্দাবন পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ও মো: মহিউদ্দিন (৩৫) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হতাঘাটা এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পিকআপে মাদক পরিবহন হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ আদর্শ সদর উপজেলার দুতিয়া দীঘির পার আমড়াতলী মাধ্যমিক বিদ্যালয় সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি পিকআপ ভ‍্যানকে থামিয়ে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন হত্যা মামলায় ২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর অল্প কয়েকদিন আগে কারাগার থেকে মুক্ত হন এবং অপর গ্রেফতারকৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান আটককৃত আসামি মহিউদ্দিন হত্যা মামলায় ২৪ বছর কারাদণ্ড ভোগ করার পর অল্প কয়েকদিন আগে কারাগার থেকে মুক্ত হন এবং অপর গ্রেফতারকৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page