মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ৪ জনের নতুন ভ্যারিয়েন্টে করোনা শনাক্ত
/ ২১৫ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

কুমিল্লায় ৪ জনের নতুন ভ্যারিয়েন্টে করোনা শনাক্ত

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় চারজনের নতুন ভ্যারিয়েন্টে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক নারী চিকিৎসকসহ তিন জন পুরুষ রয়েছে। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্তরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের (৩৯)।

সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা কয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page