রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির এবং কুমিল্লা বাড এর উদ্যোগে উপজেলার চান্দলা গ্রামে ২৫০ জনকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।”
/ ৩৩৯ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

“কুমিল্লার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির এবং কুমিল্লা বাড এর উদ্যোগে উপজেলার চান্দলা গ্রামে ২৫০ জনকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।”

রিপোর্ট :শরিফুল ইসলাম আকাশ

শুক্রবার ( ২০ সেপ্টেম্বর )  বিকালে ডা. আব্দুল বাকী আনিস ফাউন্ডেশন ও ভিক্টোরিয়া-৮৫ বন্ধু ফোরামের সহযোগিতায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম ।  প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  স ম আজহারুল ইসলাম।

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা.মোঃ আতাউর রহমান জসীমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির ইসি সদস্য ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া। সমিতির আজীবন সদস্য এডভোকেট সেলিম, রাজনীতিক ও সমাজকর্মীদের মধ্যে কবির আহমেদ,আকরাম, মামুন, সুমন,বিল্লাল, সালেহ আহমেদ সেন্টু, আসাদ, পারভেজ, আবছার, আজমল ,নিশা, নাদিমসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ কৃতজ্ঞতা ছোট-বোন নারগিছ ও চাচাত ভাই শাহিনসহ সকল ভলান্টিয়ারদের প্রতি।

ডা. আব্দুল বাকী আনিস, ভিক্টোরিয়া-৮৫ নিউ হোস্টেলের বন্ধুগণসহ যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া।
বিশেষভাবে আর্থিক সহযোগিতার জন্য বরুড়া রেহানা কলেজের প্রিন্সিপাল বন্ধু সাইফুল ইসলামের প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
এছাড়াও কুমিল্লা বার্ডের উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সাজ্জাত হোসেন লিখন ও ডা. ফাহিম। বার্ডের পক্ষে বক্তব্য রাখেন যুগ্মপরিচালক কাজী সোনিয়া রহমান, উপপরিচালক সাইফুন নাহার ও ফরিদা ইয়াসমিন। বার্ডের পক্ষ থেকে ৫০ জনকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page