বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি’র ওপর আদালতে হামলা
/ ২২৫ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি’র ওপর আদালতে হামলা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে এলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলার খবর পাওয়া গেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান। মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আদালত সূত্র জানা যায়, প্রায় সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। অভিযোগ ছিল তারা দুজন মিলে ৪ কোটি ২৪ লক্ষ ৭২০ টাকা আত্মসাৎ করেন।

ওই মামলায় আবু তাহের হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন মাস্ক পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেন। এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারা হয়। এক পর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। এ সময় আইনজীবীরা তাকে হামলার চেষ্টা করলেও বিচারক চলে আসেন।

পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এদিকে তাকে জেলহাজতে প্রেরণের সময় আবার আইনজীবীরা জড়ো হতে থাকেন। বিকেল ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তাকে মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়।

এবিষয়ে কুমিল্লা জেলা পিপি কাইমুল হক রিংকু বলেন, বারের টাকা আত্মসাতের ঘটনায় আইনজীবীরা তাকে পাকড়াও করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাকে বিচারক কারাগারে প্রেরণ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page