সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় আটক-১
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনায় এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজহার ভূক্ত আসামী মো. শাওনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে জেলার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত আসামি মো. শাওন হোসেন (২৫) কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন কুমার মন্ডল ও সহকারী ফোর্সসহ জেলার দেবীদ্ধার উপজেলার ভানী ইউপির খাদঘর এলাকায় প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৮দিন পর মো. শাওন হোসেনকে তার শশুর বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামি শাওনের তথ্যমতে ঘটনার মূল আসামী স্বপন এর শ্বশুর বাড়ি চান্দিনার এতবারপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ইলেক্ট্রিক সকার উদ্ধার করে।

প্রসঙ্গত, সোমবার (১৭ মার্চ) কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর একটি এনজিও’র পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠে। এসময় দুইজনকে ইলেক্ট্রিক সকার দিয়ে সক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভূক্তভোগীরা। স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল্ল ইসলাম জানান, আটককৃত আসামি শাওনকে প্রাথমিক জিঙ্গাসাবাদে এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করে। মঙ্গলবার দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page