শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-২
/ ২৩২ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ ঘটনায় ভূক্তভোগী ওই ছাত্রী শুক্রবার (২১ মার্চ) সকালে বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪জনকে আসামী করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লাল এর ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকার এর ছেলে রতন চন্দ্র সরকার।

ভূক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সাথে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

ভূক্তভোগী ওই ছাত্রী জানায়- বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিক্সা যোগে বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ৫-৬জন যুবক আমার অটোরিক্সাটি থামিয়ে অটোরিক্সা চালক ও আমাকে চর থাপ্পর দিয়ে টেনে হেঁচরে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিক্সা চালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়। অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেয়ে অটোরিক্সা চালকের হাত-পায়ের বাঁধ খুলে দিলে ওই অটোরিক্সা চালক আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন (২০ মার্চ) সন্ধ্যায় আমি ওই অটোরিক্সা নিয়ে আবারও কৈলাইন বাজারে এসে দুই ধর্ষককে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করলে মানুষ তাদেরকে আটক করে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষনিক আটক করা হয়। পরদিন ভূক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page