মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
/ ১৫০ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা চৌদ্দগ্রামে গুনবতী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ আলম নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদ আলম (১৮) উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো: খালেদ হোসেনের ছেলে। তিনি গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গুণবতী রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সানজিদের স্বজন গুণবতী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মিলন বলেন, বেলা ১১টার দিকে সানজিদ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজারে আসেন। সাড়ে ১১টার দিকে নাস্তা কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুণবতী স্টেশনে যাত্রাবিরতিতে ছিল। একই সময়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী স্টেশন অতিক্রম করছিল। একটি ট্রেন স্টেশনে যাত্রা বিরতিতে থাকায় অপর ট্রেনটি দেখতে পাননি সানজিদ। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, আমরা বেলা দেড়টার দিকে খবরটি পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন রেলওয়ে পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে যেয়ে শুনেছি, ঘটনার পরপরই স্বজনেরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page