সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা
/ ২৩১ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৫২ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. আতিকুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহত আতিকুল ইসলাম আতিক চৌদ্দগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার।

নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত আটটার সময় সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মো. আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশী বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page