মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
/ ৫৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো: ইকবাল হোসেন মাছুম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত ইকবাল হোসেন মাছুম (৩০) উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো: শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত এগারটায় নিজ দোকান ‘বিএম ফোম ওয়াশ’ বন্ধের সময় ইকবাল হোসেন মাছুম তার দোকানে থাকা একটি মাল্টি প্লাগে বিদ্যুৎ স্পৃষ্ট হন।
পরে আশেপাশের দোকানদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে ধোড়করা বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে তাকে পুনরায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মাছুমকে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page