রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক-৪
/ ১০০ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক-৪

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এসময় মাটির নিচ থেকে পাঁচ ড্রাম মদসহ নয় ড্রাম মদ উদ্ধার করেছে এবং মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ চার জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, উপজেলার জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, রামরায় এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২শে মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারি এখানে মদ তৈরি হয় এবং মদ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া হয়। ঈদকে সামনে রেখে তারা মদের উৎপাদন এবং সাপ্লাই আরো বাড়িয়ে দেয়।
রবিবার রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এই অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, সাংবাদিক এবং সচেতন জনগণের পজেটিভ ভূমিকা ছিল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page