শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে মালবাহী লরিচাপায় সিএনজি চালক সহ নিহত-২। আহত২।
/ ২৮৪ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে মালবাহী লরিচাপায় সিএনজি চালক সহ নিহত-২। আহত২।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী লরি গাড়ির ধাক্কায় সিএনজি অটো-রিকশার চালক রাশেদ সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো দুইজন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মুখে সিএনজি স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক মো: রাশেদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায়। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মাথায় পৌঁছলে সেখানকার সিএনজি স্ট্যান্ডে অবস্থান করা তিনটি সিএনজি অটো-রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং লরির চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালক সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও পুলিশকে খবর পাঠায়। ঘটনার পর লরি চালক পালিয়ে যায়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন বলেন, শুক্রবার বিকালে উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশিনগর রাস্তার মাথা এলাকায় তিনটি সিএনজি অটো-রিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। হঠাৎ ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে সিএনজি চালক রাশেদ ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তবে, তাৎক্ষণিক নিহত সিএনজি চালকের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই কৌশলে লরি চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলীত লড়ি গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page