সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
/ ২৪২ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাবুর্চিবাজার এলাকায় মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশাচালক শাহাজাহান মিয়া না এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা দুই যাত্রী ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিক ছেলের।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানায়, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আযহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানায়, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page