সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১
/ ২৯২ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযানে ৪ কেজি গাজাঁসহ ছালাউদ্দিন আইয়ুবী নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করে।

বুধবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ৭টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলা উত্তর বাবুর্চি সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আটককৃত আসামী মো: ছালাউদ্দিন আইয়ুবী জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বাবুর্চি সৈয়দপুর গ্রামের মো: নুরুল আমিন এর ছেলে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল আনুমানিক ৭টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ২৩ বি- ব্যাটালিয়নের মেজর মাহিন এর সার্বিক সহযোগিতায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বাবুর্চিবাজার সৈয়দপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছালাউদ্দিন আইয়ুবী নামে এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করা হয়। এসময় আসামীর নিজ বাড়ি তল্লাশি করে ৪ কেজি গাজাঁ উদ্ধার করে যৌথবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page