শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে স্ত্রীর তালাক নোটিশ পেয়ে যুবকের আত্মহত্যা
/ ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে স্ত্রীর তালাক নোটিশ পেয়ে যুবকের আত্মহত্যা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামের উজিরপুর ইউপির আশ্রাফপুর এলাকায় স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো: হানিফ মিয়া নামে এক পোষাক কারখানার শ্রমিক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া (২২) উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে এবং মিয়া মিয়ার বাজারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

হানিফ মিয়া তার ফেসবুক আইডিতে লিখেন- বিদায় পৃথিবী। কিছু প্রিয় মানুষের দেওয়া কষ্ট আর সহ্য করতে পারছি না। মা বাবার দিকে খেয়াল রাখিস ভাই। তাঁদের যত্ন নিস। আমার মতো তাদের কষ্ট দিছ না।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া তিন মাস আগে বিয়ে করেন। নববধুর তালাক নোটিশ পেয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। রাগে ক্ষোভে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হানিফ মিয়ার বাবা হুমায়ন কবির বলেন, তার ছেলে (হানিফ মিয়া) তিন মাস আগে সদর দক্ষিণ উপজেলার উত্তর ধনাইতরী গ্রামের কমলা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিলো। কমলা বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
সোমবার কমলা বেগম তাকে তালাক নোটিশ পাঠায়। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে হানিফ তার ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। আমরা দরজা ভেঙ্গে দেখি হানিফ গলায় কাপড় পেছিয়ে ঝুলে আছে। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মহিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঘর থেকে গলায় কাপড় পেচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page