রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎
Headline
Wellcome to our website...
কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপারের সাথে বিভিন্ন পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
/ ২৫০ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ২:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপারের সাথে বিভিন্ন পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাইফুল ইসলাম ফাহাদ, স্টাফ রিপোর্টার:
১০/০৭/২৪ খ্রি: তারিখ পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লার সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে কুমিল্লা জেলার সাংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতিসহ নানা পেশাজীবি সংগঠন ও ফোরামের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম-সেবা ,পিপিএম মহোদয়। সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের কাছে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন। দিনব্যাপী পর্যায়ক্রমিক মতবিনিময় সভাগুলোতে সাংবাদিকগণসহ কুমিল্লা জেলার কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সাথে প্রধান অতিথি মহোদয় সৌহার্দ্যপূর্ণ পরিচিতিপর্ব সম্পন্ন করেন। উক্ত সভায় কুমিল্লার নাগরিকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কুমিল্লা নগরীর ট্রাফিক যানজট নিরসনে সর্বোচ্চ ব্যবস্থাগ্রহণসহ অন্যান্য গরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে পারস্পারিক অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মোঃ নাজমুল হাসান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page