মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা দাউদকান্দিতে বাড়ি থেকে কলেজ ছাত্রীকে তুলে এনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
/ ৫৮২ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে বাড়ি থেকে কলেজ ছাত্রীকে তুলে এনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

 

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দিতে কলেজ পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের মামলায় তোফাজ্জল হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷

রবিবার (২২ জুন) সকাল ১১ টায় উপজেলার গৌরীপুর বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামি মোঃ তোফাজ্জল হোসেন (২৪) কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামের মোঃ আমান উল্লাহ্’র পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত আসামি মোঃ তোফাজ্জল হোসেন ওই কলেজ ছাত্রীর সাথে দাউদকান্দির নূরপুর খালার বাড়িতে এসে পরিচয়ের সূত্র ধরে প্রেম হয়। গত ২৬ এপ্রিল রাত সাড়ে ৩ টার দিকে মোবাইল ফোনে ভূক্তভোগী মেয়েটিকে বাইরে আসতে বলে তোফাজ্জল ওই কিশোরী বাড়ির পাশে রাস্তায় আসলে কিশোরীর বাড়ির সামনে থেকে মুখ চেপে ধরে তোফাজ্জলসহ আরো তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মেয়েটিকে তোফাজ্জলের বাড়িতে নিয়ে আসে।
ঐদিন ভোর ৫ টার দিকে তোফাজ্জল কিশোরীকে ঘরে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন।
বিষয়টির স্থানীয়ভাবে বিচার না পেয়ে ২৯ এপ্রিল দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত তোফাজ্জল। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ধর্ষণ মামলার পলাতক আসামি তোফাজ্জল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page